মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

বিজয় দিবসে কারাবন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪

বিজয় দিবস উপলক্ষ্যে দেশের সব কারাগারগুলোতে বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। জানা যায়, বিশেষ খাবারের মধ্যে রয়েছে সকালে খিচুড়ি ও ডিম, পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতের খাবার-সাদা ভাত, আলুর দম ও মাছ ভাজা।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা বিভাগের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৬ ডিসেম্বর বন্দীরা দুপুরে ও সকালে বিজয় দিবস উপলক্ষ্যে খাবেন বিশেষ খাবার। রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।

এর আগে, গত ১২ ডিসেম্বর কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে বন্দীদের উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে বরাদ্দ ও নিয়মিত বরাদ্দ জনপ্রতি ১৫০ টাকা ব্যয় যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় নোটিশে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর