মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

জামালপুরে অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

নিপুন জাকারিয়া 

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৩

জামালপুরে অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর বুধবার সকালে দিবসটি উপলক্ষে, জামালপুর শহরের ফৌজদারী মোড় থেকে একটি শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় । পরে জেলা প্রশাসকের হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস সভাপতিত্বে ও জেলা কর্মস্থান ও জনশক্তি অফিসার ইকরামুন নাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ফজলে এলাহি মাকাম, বিভিন্ন এনজিও ব্যাংক কর্মকর্তাগণ, সরকার নিবন্ধিত ভিসা প্রসেসিং এজেন্সি এ্যালাইন্স ওভারসীজ কর্মকর্তা সহ অনেকে।

আলোচনা শেষে রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

পরে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে প্রবাসী মেলা ও জব কেয়ার ২০২৪ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস, কারিগরি প্রশিক্ষণ অধ্যক্ষ, যুব উন্নয়ন কর্মকর্তা সহ অনেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর