মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কক্সবাজারে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৪, ১১:২২

কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চার যাত্রী নিহত হয়েছেন। এতে আরও এক শিশু আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (১৯ ডিসেম্বর) সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আশপাশের লোকেরা অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর