মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, যে কোনো সময় যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছেন। এমন খবরে এলাকাবাসী ব্যাংকটির সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ-র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে রেখেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাচ্ছেন, ব্যাংকের ভেতরে থাকা ডাকাতরা যেন আত্মসমর্পণ করেন তাদের কাছে।

সর্বশেষ খবর অনুযায়ী, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ব্যাংকটিতে ১২ জন ডাকাত সদস্য রয়েছেন। এছাড়া এই ডাকাতরা ভেতরে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রেখেছেন।

তবে তারা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তিপণ চাননি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এসব তথ্য জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছেন। তবে যেহেতু ভেতরে পুলিশ প্রবেশ করেনি, সেহেতু সংখ্যাটি আসলেই সঠিক কি-না তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।

ওসি বলেন, ব্যাংকের ভেতরে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রেখেছে ডাকাতরা। তবে জিম্মিদের সংখ্যাটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে অভিযান পরিচালনা করা হবে। অভিযান পরিচালনা করতে অন্যান্য বাহিনীগুলোর মধ্যে আলোচনা চলছে।

এর আগে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

তিনি বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক জানান, ব্যাংকে ডাকাতির খবর পেয়ে র‍্যাবের তিনটি গাড়িতে সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। ব্যাংক থেকে ডাকাতদের ধরার চেষ্টা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর