মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, মাস্ক ছাড়া যাবেন না যে ৬ এলাকায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৪, ১২:৪২

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে বায়ুদূষণের মাত্রায় বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২০৫ স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এদিন ঢাকার ৬ এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস (২৫৩), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৪৬), আগাখান একাডেমী (২৪৫), গুলশান লেক পার্ক (২২৬), গুলশান ২ এর রব ভবন এলাকা (২২৬), কল্যাণপুর (২১১)।

শনিবার সকালে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি। ৩৪৬ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৩৫)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নিশ্বাসের সঙ্গে এসব দুষিত বায়ু টেনে নেওয়ায় আমাদের ফুসফুস আক্রান্ত হচ্ছে। সুস্থ থাকতে রাস্তায় বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর