মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

রাশিয়া

রুশ কর্মকর্তাদের হত্যায় ইউক্রেনের পরিকল্পনা নস্যাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭

রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করার কয়েকটি পরিকল্পনা রুখে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মস্কোয় এসব হত্যার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে তারা। পাওয়ার ব্যাংক ও নথিপত্র রাখার ফোল্ডারের মতো দেখতে বোমা দিয়ে এসব হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস, এফএসবি। এই সংস্থার পূর্বসূরি ছিল কেজিবি।

গত ১৭ ডিসেম্বর ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল কিরিলভকে মস্কোতে তার অ্যাপার্টমেন্টের বাইরে হত্যা করেছিল। একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা রেখে সেটির বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়। কিরিলভ রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন৷ ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থার একটি সূত্র রয়টার্সকে এই হত্যার পেছনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়া এই হত্যাকাণ্ডকে ইউক্রেনের সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে।

এক বিবৃতিতে এফএসবি বলেছে, ফেডারেল সিকিউরিটি সার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মীকে হত্যার চেষ্টা প্রতিহত করেছে। এসবের সঙ্গে জড়িত সন্দেহে চারজন রুশ নাগরিককে গ্রেপ্তারের ঘটনাও বিবৃতিতে জানানো হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তাদের নিয়োগ দিয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের এসবিইউ সংস্থা তৎক্ষণাৎ রয়টার্সকে কিছু জানায়নি৷ মস্কো তার মাটিতে কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করে৷ পশ্চিমা বিশ্ব কিয়েভের সন্ত্রাসী শাসককে সমর্থন করছে বলেও অভিযোগ তাদের।

এদিকে, রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ শুরু করেছে সেটিকে ইউক্রেন তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে৷ তাই এসব টার্গেটেড হত্যাকাণ্ড বৈধ বলে মনে করে ইউক্রেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর