মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

মেলবোর্নে উইকেট টেকিংয়ে বুমরাহর বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১০

টেস্ট ইতিহাসে ভারতের হয়ে ইতিহাস গড়লেন জাসপ্রিত বুমরাহ। মেলবোর্নে ভারতের টেস্ট ইতিহাসে বলের হিসেবে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছেন তিনি। এরআগে ভারতীয় বোলার হিসেবে মোহাম্মদ শামির দখলে ছিল এই রেকর্ড। এছাড়া বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে এই কীর্তিতে নাম লিখিয়েছেন বুমরাহ।

উইকেট টেকিংয়ে ডাবল সেঞ্চুরি করতে ৮ হাজার ৪৮৪টি বল খরচ করেছেন বুমরাহ। এর আগে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি নিজের করতে শামি করেছেন ৯ হাজার ৮৯৬টি ডেলিভারি।

বিশ্ব ক্রিকেটে বলের সংখ্যা হিসেবে ৭ হাজার ৭২৫ বল করে দ্রুততম ২০০ উইকেট শিকারে বুমরাহের আগে আছেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিস। এরপরে আছেন ৭৮৪৮ বলে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও আরেক দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা আছেন ৮১৫৪ বলে।

মেলবোর্নে অবশ্য সর্বনিম্ন গড়ে বিশ্বরেকর্ডও করেছেন বুমরাহ। টেস্ট ইতিহাসের সর্বনিম্ন গড়ে ২০০ উইকেট শিকার করেছেন তিনি। বোলিং গড় ২০ এর কম (১৯.৫৬) রেখে ২০০ উইকেট শিকার করা একমাত্র বোলার এখন বুমরাহ।

এর আগে সর্বনিম্ন ২০.৯৪ গড়ে বোলিং করে ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ম্যালকম মার্শাল। এই তালিকায় থাকা পরের দুজনও ক্যারিবিয়ান; জোয়েল গার্নার (২০.৯৭) ও কার্টলি এমব্রুস (২০.৯৯)।

বোর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে টেস্ট ক্যারিয়ারের ২০০ উইকেট পূর্ণ করেন বুমরাহ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডকে ১ রানে থাকতে আউট করে মাইলফলক স্পর্শ করেন ভারতীয় ডানহাতি পেসার। এই ইনিংসে এটি ছিল বুমরাহর দ্বিতীয় উইকেট।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর