মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

অভিষেকের আগেই সাজার রায় পেতে যাচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫, ১৩:৪৪

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার ১০ দিন আগেই অর্থের বিনিময়ে যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পের সাজার রায় ঘোষণা করতে যাচ্ছেন নিউইয়র্ক আদালতের বিচারক। তবে বিচারক বলেছেন, এক্ষেত্রে কারাবাসের সময়সীমা আরোপে ইচ্ছুক নন তিনি। খবর এএফপির।

বিচারক জুয়ান মেরচান বলেছেন, অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হওয়া প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ১০ জানুয়ারি সশরীরে অথবা ভার্চুয়ালি সাজা ঘোষণার সময় আদালতে হাজিরা দিতে পারবেন। বিচারক মেরচান ১৮ পৃষ্ঠার সিদ্ধান্তে অভিযোগ বাতিলে ট্রাম্পের আইনজীবীদের প্রচেষ্টার পরও নিউইয়র্ক আদালতের জুরিদের দোষী সাব্যস্ত করার বিষয়টি তুলে ধরেন। বিচারক বলেন, কারাবাসের পরিবর্তে শর্তহীন রায়ের দিকে ঝুঁকেছিলেন তিনি, যার অর্থ কোনো শর্তের আওতায় পড়বেন না এই রিয়েল স্টেট ধনকুবের।

তবে এই সিদ্ধান্তের ফলে একজন দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে প্রবেশ করতে হবে। ৭৮ বছর বয়সী ট্রাম্প চার বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন, তবে আইন বিশেষজ্ঞরা মনে করছেন, বিচারক মেরচান তাকে জেলে পাঠাবেন না।

বিচারক মেরচার বলেন, ‘এই মুহূর্তে যা সঠিক বলে মনে হচ্ছে, তা হলো কারাবাসের সাজা আরোপ না করার বিষয়ে আদালতের প্রবণতা জানাতে হবে।’

এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প একটি আপিল দায়ের করতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে, যা তার সাজা ঘোষণার সময়কে দীর্ঘায়িত করতে পারে।

যুক্তরাষ্ট্রের পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ২০০৬ সালের যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প তাকে অর্থ দিয়েছিলেন, এমন একটি অভিযোগে নিউইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হন নবনির্বাচিত প্রেসিডেন্ট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর