মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৩, ১৭:৪৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল্লাহ আতাহার আহমেদ নামে ২ বছর বয়সী এক শিশু ও মরিয়াম বেগম নামে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জন।

শনিবার (১৯ আগস্ট) এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে আব্দুল্লাহ আতাহার আহমেদকে গত ২৮ জুলাই নগরের ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৭ আগস্ট তার মৃত্যু হয়।

অন্যদিকে মরিয়ম বেগম বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন।  বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে তিনি মারা যান।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৮০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ২৮ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৮ জন। 

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর