মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

গুরুদাসপুরের আওয়ামী সন্ত্রাসী সবুজ ফকির মাদকসহ গ্রেপ্তার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৫, ১৫:৩৪

৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে সশস্ত্র হামলাকারী পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকির ও তার সহযোগি শামীম আহমেদকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) রাতে গাজা বিক্রিকালে ১০০ গ্রাম গাজাসহ কাচারীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে কারাগারে পাঠানো হয়। সবুজ ফকির (৪৭) চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লার আককাস ফকিরের ছেলে ও সহযোগি শামীম (৩৭) একই মহল্লার মনিরুল ইসলামের ছেলে।

গুরুদাসপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এ ব্যাপারে বলেন, সবুজ ফকির এলাকার শীর্ষ সন্ত্রাসী। ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে তার নেতৃত্বেই হামলা করা হয়। সবুজের কঠিন শাস্তির দাবি করেন এই বিএনপি নেতা।

গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাউদ্দৌলা সুজন বলেন, সবুজ ফকির বিগত ১৫ বছরে বিএনপি নেতাকর্মিদের ওপর দমনপীড়ন চালিয়েছে। স্থানীয় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজে চালিয়েছে ত্রাসের রাজত্ব। তার উপযুক্ত শাস্তি চায় এলাকাবাসী।

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, সবুজ ফকিরের বিরুদ্ধে একাধিক দখল ও চাদাবাজি সহ ৮টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর