সোমবার, ১৮ই মে ২০২৬, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অসম প্রেম নিয়ে কী বললেন আমিশা'র প্রেমিক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫, ১৬:০১

নিজের চাইতে ১৯ বছরের ছোট নির্বাণের সঙ্গে প্রেম করছেন ৪৯ বছরের আমিশা। তাদের অসম প্রেমের গুঞ্জনে সরগরম বলিপাড়া। এই প্রেম নিয়ে মুখ খুলেছেন ব্যবসায়ী তথা গায়ক। প্রেম নিয়ে কী বললেন তিনি ?

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, উদ্যোক্তা ও গায়ক নির্বাণ বিড়লা'র সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠ হয়ে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী আমিশা প্যাটেল। তাদের ওই ছবিটি দুবাইতে তোলা হয়েছিল। আর তারপর থেকে আমিশা'র সঙ্গে নির্বাণ বিড়লা'র প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ক্রমে বাড়ছিল আমিশা - নির্বাণের সম্পর্ক নিয়ে চর্চা। অবশেষে মুখ খুললেন নির্বাণ বিড়লা।

প্রশ্ন উঠতেই পারে প্রেমের বিষয়ে ঠিক কী বলেছেন এই শিল্পপতি তথা গায়ক ? তিনি বলেন, আমিশা ও আমি ডেটিং করছি না। উনি আমাদের পারিবারিক বন্ধু। আমার বাবাকে উনি স্কুল জীবন থেকেই চেনেন। আমিশা আমার মিউজিক অ্যালবামের জন্য শুটিং করছিলেন। সেসময় আমরা দুজনেই দুবাইতে ছিলাম, তখনই ছবিটা তোলা হয়।

প্রসঙ্গত, গেলো বছর (২০২৪) নভেম্বরে ছবিটি পোস্ট করেছিলেন আমিশা প্যাটেল। যে ছবিতে তাকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছিল নির্বাণ বিড়লাকে। ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশানে লেখেন, দুবাই - সুন্দর একটা সন্ধ্যা, আমার প্রিয় নির্বাণ বিড়লার সঙ্গে…। আর আমিশা'র ওই পোস্টের পরই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর