মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সাড়ে চার কোটি টাকার কষ্টিপাথর হস্তান্তর

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫, ১৭:৫৯

লক্ষ্মীপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের কষ্টিপাথর (শিব লিঙ্গ) প্রত্নতত্ত্ব জাদুঘরের প্রদর্শনের জন্য হস্তান্তর করা হয়েছে। পাথরটি উচ্চতায় ১০ ইঞ্চি ও ৪.৪৮৬ গ্রাম।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন কষ্টি পাথরটি আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরের গবেষণা সহকারী ওমর ফারুকের কাছে হস্তান্তর করেন।

গত ৯ জানুয়ারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক দপ্তর পরিচালক একেএম সাইফুর রহমান আদেশে গবেষণা সহকারী ফারুক আদালত থেকে কষ্টিপাথরটি গ্রহণ করেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১০ এপ্রিল রাতে রামগঞ্জে থানার একাধিক মামলার আসামি সুমন মজুমদারকে গ্রেপ্তার করতে হরিসভা ব্রিজ এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাকে বাড়িতে না পেয়ে আসার পথে নতুন মাটি খোড়া ও একটি বস্তার অংশবিশেষ দেখা যায়। পরে বোমা অথবা মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে সন্দেহে স্থানীয়দের উপস্থিতিতে মাটি খুঁড়লে চটের বস্তার ভেতর কষ্টিপাথরটি পাওয়া যায়।

পরে তা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। রামগঞ্জ থানার তখনকার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাঁদি হয়ে ইব্রাহিম মজুমদার, সুমন মজুমদার ও আব্দুস ছাত্তারের নামে মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩০ জানুয়ারি আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০২৪ সালের ২১ মে সিনিয়র দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন মামলার রায় দেন। এতে আসামিদের প্রত্যেককে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১০ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

একইসঙ্গে কষ্টিপাথরের পুরাকীর্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশসহ যথাযথ নিয়ম অনুসারে প্রত্নতত্ত্ব জাদুঘরে প্রদর্শনের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের করতে লক্ষ্মীপুর আদালতের মালখানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন বিচারক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর