মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

আবার আসছে শৈত্যপ্রবাহ, জানাল আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৭

পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের শুরু হয়েছে। দেশের অনেক অঞ্চলেই স্বাভাবিক শীতের দেখা মেলেনি মাঘের শুরুর তিন দিন। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়েও চার-পাঁচ ডিগ্রি বেশি। তবে আজ (১৮ জানুয়ারি) শনিবার মাঘের চতুর্থ দিনে এসে তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে।

তবে আগামী দুই দিন রবি ও সোমবার শীত বেশি বাড়তে পারে। এই দুই দিনে অন্তত এক থেকে দুই ডিগ্রি করে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। সোমবার দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘রবিবার থেকে তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। ২০ জানুয়ারি শীত আরো বাড়তে পারে। এদিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। ২৩ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।এরপর আবার ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা কমতে পারে।

এদিকে, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, দেশের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার ধারা একই রকম থাকবে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর