মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারাল ৯ বছরের বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫, ১৫:২৭

তর্কসাপেক্ষে তাকে সর্বকালের সেরা দাঁবাড়ু ভাবেন কেউ কেউ। পাঁচবার হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন।

নরওয়ের সেই গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক।

বুলেট ব্রলে গতকাল কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। এই ফরম্যাটে প্রত্যেক দাবাড়ুকে সর্বোচ্চ এক মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যেই কার্লসেনকে হারিয়ে বাজিমাত করে মুগ্ধ। যদিও কার্লসেন নিজে থেকেই হার মেনে নেন। তাই আর কিস্তিমাতের প্রয়োজন পড়েনি।

অনলাইন এই গেমটি খেলতে হয় চেস.কমে। কোনো টাইটেল (খেতাব) না থাকায় মুগ্ধ নিজের আইডি থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তাই নাঈম হকের প্রোফাইল থেকেই খেলতে থাকে সে।

নাঈম তার ফেসবুক পোস্টে লিখেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না। আমি তাই আমার চেস ডট কমের আইডিটা দিলাম সে খেলল ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফরম্যাটে ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল। ’

মাউসের অনিচ্ছাকৃত ক্লিকের কারণে কুইনের চাল ভুল জায়গায় দেন কার্লসেন। আর সেটাই জয়ের সুযোগ তৈরি করে দেয় মুগ্ধর জন্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর