মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৫, ১০:৪২

বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি অবতরণ করার আগেই হামলার হুমকি পায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোন যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কামরুল ইসলাম বলেন, ‘২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।’

তিনি জানান, বিমানে কোনও বোম্ব থ্রেট আছে কি না তা জানতে প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হবে। বর্তমানে নিরাপত্তাকর্মীরা প্লেনটি ঘিরে রেখেছে।

প্রসঙ্গত, রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় বিমানটি রওনা হয়েছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর