মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট, গাইবেন জেমস সহ ৭ ব্যান্ড

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৫, ১৬:৩০

ব্যান্ডের শহর বলা হয় বন্দর নগরী চট্টগ্রামকে। দেশের ব্যান্ড সংগীতের অনেক কালজয়ী ব্যান্ডের জন্ম চট্টগ্রামে। তাই এই শহরে বলা চলে ব্যান্ডের শহর। সেই চট্টগ্রামেই এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট।

চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ ‘গালা নাইট কনসার্ট’ শীর্ষক আয়োজনটিতে গাইবে দেশের আটটি ব্যান্ড। আর সেখানে মধ্যমনি হয়ে উপস্থিত হবেন ‘নগর বাউল’ তারকা মাহফুজ আনাম জেমস। আয়োজক জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডটির পক্ষ থেকেও জানানো হয়েছে জেমসের পরিবেশনার কথা।

কনসার্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন প্রচারণা। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়ছে, ফৌজদারহাট ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্টটি। সেখানে অংশ নেবেন জেমস ও তার দল।

আরও গাইবে শিরোনামহীন, আর্টসেল, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তেরোন্দাজ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর