মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

দুই জেলায় বইছে শৈত্যপ্রবাহ, বাড়তে পারে শীত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৫, ১৭:০৭

দেশের উত্তরাঞ্চলে দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এর পরিধি আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ জানুয়ারি) সকালে প্রকাশিত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—দিনাজপুর ও পঞ্চগড় জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

রাজধানী ও এর আশপাশের অঞ্চলগুলোতে গতকাল শুক্রবার কুয়াশা শীতের মাত্রা বেশি থাকলেও আজ খানিকটা কম। এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি।

গতকাল ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস একই সময়ে আজ তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস ও গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর