মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

৭ রানে ৫ উইকেট ফাহিমের, সিলেটকে ১১৬ রানে আটকে দিল বরিশাল

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫, ১৬:৪৫

তিন বিদেশি বোলারের দুর্দান্ত বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্সকে শুরুতেই দমিয়ে দিল ফরচুন বরিশাল। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি সিলেট।

শেষ পর্যন্ত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৬ রান করতে পেরেছে তারা। বল হাতে ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের ফাহিম আশরাফ।

আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে সিলেটের মুখোমুখি হয়েছে বরিশাল। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি সিলেটের জন্য সম্মান রক্ষার। তবে বরিশালের জন্য এটি দ্বিতীয় স্থান আরও সুসংহত করার লড়াই। যেখানে তারা কিছুটা এগিয়েই রয়েছে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সিলেট। আফগানিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার হানেন প্রথম আঘাত। ৭ রানে ৪ রান করা স্কটিশ ব্যাটার জর্জ মানসেকে ফেরান নবি। এরপর ৫ রান যোগ হতেই আরও এক উইকেট হারায় সিলেট। এবার ইংলিশ পেসার জেমস ফুলের বিদায় করেন তিনে নামা জাকির হাসানকে (৪)।

ষষ্ঠ ওভারে জোড়া উইকেট তুলে নেন ফাহিম আশরাফ। দলীয় ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সিলেট আর ঘুরে দাঁড়াতে পারেনি। উইকেট পতনের মিছিলে যোগ হতে থাকে একের পর এক নাম। স্রোতের বিপরীতে টিকে থাকার লড়াই করেন কেবল আহসান ভাট্টি (২৯ বলে ২৮ রান) ও জাকের আলি (১৯ বলে ২৪ রান)।

শেষদিকে সিলেটের অধিনায়ক আরিফুল হক (১২) ও তানজিম হাসান সাকিব (১৩) মিলে দলের সংগ্রহ ১০০ পার করেন। বল হাতে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন বরিশালের ফাহিম। এছাড়া ফুলের ও নবি নেন ২টি করে উইকেট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর