মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

রাজধানীতে ৩ পলিথিন কারখানা পুরোপুরি বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৪

রাজধানীর ঢাকা চকবাজার এলাকায় তিনটি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- রাজবাড়ী, বরিশাল, পিরোজপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, শেরপুর, কুমিল্লা ও ঢাকা মহানগরের চকবাজার ও নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় ২১টি মামলার মাধ্যমে এক লাক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং সমগ্র দেশে আনুমানিক ২ হাজার ৩৮৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর