মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

এনআইডি সংশোধন প্রক্রিয়া ‘মানবিক’ করার ভাবনা ইসির

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৫, ১৮:০৮

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া মানবিক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটা নীতিমালা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়ে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রি.জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এনআইডি কারেকশন সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসছে। যার কিছু কিছু মানবিক এবং আর কিছু মনে আমাদের কাছে হয়েছে যে আইনগতভাবে যৌক্তিক।

তিনি বলেন, আমরা একটা কমিটি ফরম করেছি। সংশ্লিষ্ট কমিটি এটাকে রিভিউ করবে। এবং সমগ্র বাংলাদেশ থেকে যত ধরনের সমস্যা আমরা পাচ্ছি সংশোধনের জন্য, তার সবগুলো রিভিউ করে দেখা হবে কিভাবে এটাকে সহজ করা যায়। আর যেগুলো আইনগতভাবে সম্ভব নয় সেগুলো কিভাবে নাকচ করে দেওয়া যায়।

তিনি আরো বলেন, ১৮২ টি প্রতিষ্ঠান জাতীয় সার্ভার থেকে সেবা নিয়ে থাকে। সাম্প্রতিক বেশকিছু ঘটনার আলোকে আমাদের মনে হয়েছে আমাদের নিরাপত্তা ফিচারগুলো আরও জোরদার করতে হবে। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর