মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন শচীন

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৫২

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আজীবন সম্মাননা পেয়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

মুম্বাইয়ে গতকাল (১ ফেব্রুয়ারি) বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার ১৯৯৪ সাল থেকে দিচ্ছে বিসিসিআই। ৩১তম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন শচীন।

মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে অভিষেক হওয়া খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩ টি ওয়ানডে, যা দুই সংস্করণেই সর্বোচ্চ। এই দুই সংস্করণে সর্বোচ্চ রানও তার। তিনি ওয়ানডেতে করেছেন ১৮৪২৬ রান আর টেস্টে ১৫৯২১ রান। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি আছে টেন্ডুলকারের। তিনি অবসর নেন ২০১৩ সালে।

শচীনের সঙ্গে গত রাতে পুরস্কার পেয়েছেন যশপ্রীত বুমরাহ, স্মৃতি মান্ধানা, রবীচন্দ্রন অশ্বিনের মতো তারকারাও। ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে পলি উমরিগড় পুরস্কার জেতেন বুমরা। মেয়েদের ক্রিকেটে এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মান্ধানা। অশ্বিন পেয়েছেন বিশেষ এক পুরস্কার।

এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর