মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

অস্বচ্ছল চক্ষু রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:২৫

লক্ষ্মীপুর পৌর এলাকার অস্বচ্ছল চক্ষু রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার উদ্যোগে সদর উপজেলা পরিষদের হল রুমে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন।

পৌর কর্তৃপক্ষ জানায়, হত-দরিদ্র বাসিন্দাদের চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে ৩দিন ব্যাপী এই ক্যাম্পেইনে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হবে। একই সঙ্গে যেসব রোগীর অপারেশন প্রয়োজন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার কথাও জানান পৌর কতৃপক্ষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর