মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

চাঁদপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ আব্দুর রহমান সানি, হাজীগঞ্জ চাঁদপুর

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:০৮

চাঁদপুর মডেল থানাধীন শ্রীরামদী এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি সদর আর্মি ক্যাম্প কিশোর গ্যাংগয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ বাপ্পি (২১) মোঃ টিটু (৩২) এবং ওদুদ। আটককৃতদের বাসা তল্লাশি করে ১টি ছোট ছুটি, ১টি বড় ছুটি এবং ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চাঁদপুর জেলা সেনাবাহিনীর অধিনায়ক কর্ণেল মোয়াজ্জেম জানান, বিগত ৪ সেপ্টেম্বর ২০২৪ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

আটক আসামিদের এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য।

উক্ত বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় চাঁদপুর সদর আর্মি ক্যাম্প।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর