মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

পররাষ্ট্র উপদেষ্টা

৩২ এর ঘটনার কারণ শেখ হাসিনার উসকানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৫৬

শেখ হাসিনার উসকানির কারণেই ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটি বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনা অবিরাম উসকানি দিচ্ছে বলেই দেশে এখন এমন ঘটনা ঘটছে। তিনি বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমনটা হতো না।

তিনি আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য না দেয়া সম্পর্কে লিখিত অনুরোধ করা হয়েছিলো ভারতকে। তবে সেই অনুরোধের জবাব পায়নি বাংলাদেশ। ভারতকে নতুন করে আবার চিঠি দেয়া হয়েছে। কারণ শেখ হাসিনার বক্তব্যে অনেক উসকানির সৃষ্টি হচ্ছে দেশে, যা দেশের জন্য ভালো নয়।

তিনি বলেন, ভারতের সাথে দুপক্ষের স্বার্থ উদ্ধার করে সম্পর্ক রাখার চেষ্টা অব্যাহত আছে। পাকিস্তানের সাথে ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিলো তবে এখন তা স্বাভাবিক অবস্থায় ফেরানো হয়েছে। চীনের সাথেও সম্পর্ক এ মুহূর্তে ভালো। আমরা অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে' তাদের আশ্বস্ত করতে পেরেছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর