সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৫৩

পবিত্র হজ ১৪৪৬ হিজরি ০৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সনের ০৫ জুন) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল ২০২৫ থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩১ মে পর্যন্ত এ ফ্লাইট পরিচালিত হবে।

আজ (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়।

সভায় আরও জানানো হয়, এ বছর ৮৭ হাজার ১শত জন হজযাত্রী বাংলাদেশ হতে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করবেন। হজ যাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর (৫০%) ৪৩৫৫০ জন এবং সৌদিয়া এয়ারলাইন্স (৩৫%) এবং ফ্লাইনাস এয়ারলাইন্স (১৫%) অবশিষ্ট ৪৩৫৫০ জন হজযাত্রী পরিবহন করবে। এ বছর ১ লাখ ৬৭ হাজার ৮ শত ২০টাকা বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সভায় ফ্লাইট সিডিউল, বিদেশে রেজিষ্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্যান্য তথ্য পোর্টালে আপলোডকরণ, হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা এবং হজযাত্রীদের পরিবহন সেবা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

হজ পরিবহন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইন্স, হজ এজেন্সির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর