সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

লক্ষ্মীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:০৭

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ঝুমুর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য "তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার" শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, এলজিইডির নির্বাহী কর্মকর্তা ইকরামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা বিলকিস আক্তার প্রমুখ।

আলোচনা সভায় অতিথিরা স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ড এবং গুরুত্ব তুলে ধরেন।

এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর