সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

‘স্বৈরাচারের দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমাতে চাইছে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:২৫

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের একটা বড় অংশ এখন সিটিজেন জার্নালিজম করে। অজ্ঞতার কারণে অনেকে ভুল তথ্য প্রচার করে ফেলে। তবে এ বিষয়ে প্রশিক্ষণ থাকলে এমন ভুল প্রতিরোধ সম্ভব।’

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অসামান্য অংশগ্রহণ ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের প্রতিটি জায়গায় নারীদের সরব উপস্থিতি ছিল। শেখ হাসিনাকে বিতাড়িত করতে নারীদের কৃতিত্ব অনেক। নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন।’

তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার। এখন আলোচনা ও বিতর্ক-বিশ্লেষণের মাধ্যমে সামনে কাজ করতে হবে।’

কেউ যেন নাগরিকের অধিকার কেড়ে না নেয় সেই বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচারের দোসরদের গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে দেওয়ার অপচেষ্টাকে রুখে দিতে হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর