সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

ঢাকায় প্রথমবার অনুষ্ঠিত ‘বগুড়া ফেস্ট-২৫’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারী ২০২৫, ২১:৫৪

 


ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীতে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে বগুড়া ফেস্ট-২০২৫। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বনানীর বি-ব্লক মাঠে বর্ণিল এ উৎসবের আয়োজন করে বগুড়া মিডিয়া এন্ড কালচার‌্যাল সোসাইটি। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করা হয়।

 


এদিন সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর বগুড়া মিডিয়া এন্ড কালচার‌্যাল সোসাইটির সদস্যরা আনন্দ শোভাযাত্রা বের করেন। এরপর দিনভর চলে নানা আয়োজন। রঙ, কৃষ্টি, খাবার, নাটক, নাচে-গানে জমে ওঠে বগুড়া ফেস্ট উৎসব। রাতে অনুষ্ঠান শেষ হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনকচাঁপার মনোমুগ্ধকর গানের মধ্য দিয়ে।


পুণ্ড্রনগরী খ্যাত বগুড়াকে ধারণ করে জেলাটির অতীত ঐতিহ্য ঘিরে সারাদিন ব্যাপী আয়োজনের মূল আকর্ষণ ছিল আলুঘাঁটি আর দই। এছাড়া বিশেষ আয়োজন ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বহত্তর বগুড়ার গণমাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্ব, চলচিত্র ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।


এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের পদচারণায় মুখর হয়ে ওঠে বনানী মাঠটি।

উৎসব ঘিরে মাঠের মূলগেইট থেকে নানা অংশ সাজানো হয় প্রাচীন বগুড়ার ঐতিহ্যের সব উপকরণে। উৎসবকেন্দ্রের শুরুতেই চোখে পড়ে ইতিহাসের মহাস্থান গড় জাদুঘরের প্রবেশদ্বার সাদৃশ্য তোরণ। মাঠের ভেতর যেতে যেতে চোখে পড়ে বেহুলার বাসর ঘর, সাতমাথার গোলচত্বরে নির্মিত স্থাপত্যসাদৃশ চত্বরসহ অনেক কিছু। ঢাকায় বসবাস করা বগুড়ার মানুষজনের পাশাপাশি বগুড়াকে জানার আগ্রহে দিনটিতে মেতে ওঠেন বিভিন্ন অঞ্চলের নানা শ্রেণিপেশার মানুষ। নানা আমেজে একটু সময়ের জন্য প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন সবাই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর