সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

শাহজাদপুরে খাজনা খারিজ না দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মোঃ রায়হান আলী, শাহজাদপুর সিরাজগঞ্জ

প্রকাশিত:
৬ মার্চ ২০২৫, ১২:৪৪

সুপ্রীমকোর্টের আদেশ অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া সরকারপাড়া গ্রামের টেক্কা খান ও তার শরীকদের ১৯.০৯ একর জমির খাজনা না নিয়ে খারিজ না দেওয়ায় ভুক্তভোগী টেক্কা খান বুধবার (৫মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করেন।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে কৃষক টেক্কা খান বলেন, আমার বাবা ও তিন চাচা ৪টি দলিল মূলে ১৯.০৯ একর জমি ক্রয়সূত্রে খাজনা খারিজ করে ভোগ দখল করতে থাকি। এর মধ্যে কাগজপত্র থাকা সত্বেও আমাদের এ সম্পত্তি ১৯৭৮ সালে অবৈধভাবে অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত করা হয়। এর বিরুদ্ধে আদালতে মামলা করে ডিগ্রি লাভ করলে ২০১৫ সালে খ গেজেট থেকে ভূমি অফিস অবমুক্ত করে।

এরপর আমরা খারিজের আবেদন করলে সরকারের স্বার্থ আছে বলে আমাদের খারিজ নামঞ্জুর করে দেয় ভূমি অফিস। এর প্রেক্ষিতে গত ২০২১ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবেদন করলে আপীল মঞ্জুর করে খারিজের জন্য রায় দেয়। তারপর ২০২২ সালে পুণঃরায় খারিজের জন্য আবেদন করলে খারিজ না দিয়ে কালক্ষেপন করতে থাকে।

তখন জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রাণালয়ে আবেদন করলে ভূমি অফিসকে খারিজ দিতে নির্দেশ প্রদান করে। তবুও আমার খারিজ প্রদান করে না। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারী খারিজের জন্য আবেদন করলে রিভিউ আপীল মামলা চলমান আছে বলে ভূমি অফিস খরিজ প্রদান করেন না।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মুশফিকুর রহমান জানান, টেক্কা খান গং আদালতের রায়ে ভিপি সম্পত্তি থেকে অবমুক্ত হলেও এখনও ১নং খাস খতিয়ান থেকে বের হওয়ার রায় পান নাই। যে মামলাটি সিরাজগঞ্জ জজ আদালতে চলমান থাকায় খাজনা খারিজ দেওয়া সম্ভব নয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর