সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ মার্চ ২০২৫, ১০:৪৮

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা।

সোমবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা গেছে, সকাল ৭টার দিকে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টসকর্মীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অন্য আরেকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পর গার্মেন্টসকর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টসকর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, সড়ক দুর্ঘটনা হয়েছে। একজন পোশাকশ্রমিক মারা গেছেন। অন্য আরেকজন আহত হয়েছেন। আমরা দুইজনের বিষয়ে জানতে পেরেছি। কিন্তু স্থানীয় কেউ কেউ বলছেন তিনজন ছিল।

তিনি বলেন, এখন পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। ফলে সড়কের দুইপাশে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর