সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

সরকারি হলো আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১২:১৮

নতুন করে দেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়, খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়।

জানা গেছে, সরকারি ঘোষণার পর এখন থেকে আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়কে ‘আমিন জুট মিলস সরকারি উচ্চবিদ্যালয়’, ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ‘ক্রিসেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ ও রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয় ‘রাজশাহী সরকারি পাটকল উচ্চবিদ্যালয়’ নামে ডাকা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর