সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

তথ্য উপদেষ্টা

বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১৭:৪৩

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মঙ্গলবার (১১ মার্চ) বিটিভির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তথ্য উপদেষ্টা বলেন, বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর পাশাপাশি বিটিভির অনুষ্ঠানকে তরুণ প্রজন্মের নিকট আকর্ষণীয় করে তুলতে হবে।

তিনি বলেন, বিটিভির পুরাতন অনুষ্ঠান ও সংবাদ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে, যাতে যে-কেউ যেকোনো সময় পুরাতন অনুষ্ঠানমালা দেখার সুযোগ পান।

বিটিভির উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। এ ছাড়া বিটিভির সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর