সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

৬০ বছরে নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করালেন আমির খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫, ১২:১১

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ৬০ বছর পূর্ণ করেছেন। জন্মদিনের এক ঘরোয়া সেলিব্রেশনের আয়োজন করে মুম্বাইয়ের পাপারাৎজি পরিবার।

আর সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির।

যদিও পাপারাৎজিকে তিনি অনুরোধ জানান, যেন প্রেমিকার ছবি তোলা না হয়। কে এই আমিরের প্রেমিকা, কী করেন?

জানা গেছে, তার নাম গৌরী স্প্রাট। তিনি আদপে একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার বাবা তামিল-ব্রিটিশ। মা পাঞ্জাবি-আইরিশ। যদিও নিজেকে ভারতীয় বলতেই পছন্দ করেন গৌরী।

আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেই যুক্ত গৌরী। প্রায় দেড় বছর ধরে প্রেম করছেন তারা। লন্ডন থেকে পড়াশোনা করেছেন। তুতো বোনের মাধ্যমেই এই গৌরীর সঙ্গে আলাপ হয় আমিরের। সেটাও ২৫ বছর আগে।

জানা গেছে, আমিরের পরিবারের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক গৌরীর। ছেলে-মেয়েরাও ভালো ভাবেই গ্রহণ করেছেন তাকে। তার নিজেরও এক ছেলে রয়েছে। এ দিন জন্মদিন উপলক্ষে আমিরের বাড়িতে যে পার্টির আয়োজন হয়, সেখানেও হাজির ছিলেন গৌরী।

২০২১ সালে আমির খান ও কিরণ রাও বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। কিরণের আগে রীনা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। তার দুই পক্ষে তিন ছেলে মেয়ে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর