সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫, ১৫:০২

রাজধানীর কেরানীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে হেফাজতে নিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে ভুক্তভোগী শিশুকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে শিশুকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক।

ভুক্তভোগী শিশুর ফুপু বলেন, ‘আমার পাঁচ বছর বয়সের ভাতিজি স্থানীয় একটি স্কুলে নার্সারিতে পড়ে। রোববার দুপুরে আটিবাজার সংলগ্ন একটি গ্রামে বাড়ির পাশে খেলার সময় অভিযুক্ত কিশোর তাকে ফুঁসলিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরলে শিশুর রক্তক্ষরণে বাবা-মা বিষয়টি জানতে পারে। পরে অসুস্থ শিশুটিকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) ও হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’

অভিযুক্ত কিশোরকে কেরানীগঞ্জ থানা-পুলিশ আটক করেছে বলেও জানান ভুক্তভোগী শিশুর ফুপু। তিনি বলেন, ‘ভুক্তভোগী শিশুর বাবা রাত থেকেই কেরানীগঞ্জ থানাতে আছেন।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, মৌখিক অভিযোগে অভিযুক্ত কিশোরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেলের ওসিসিতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর