সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

ক্রিকেট

আর্জেন্টিনাকে উড়িয়ে ব্রাজিলের দাপুটে জয় 

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৩:৩০

আর্জেন্টিনাকে উড়িয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইয়ে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। 

সোমবার (১৭ মার্চ) আর্জেন্টিনার বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে মুখোমুখি হয়েছে দুদল। 

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৪ রানের বেশি করতে পারেনি আর্জেন্টিনা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ১১ রান করেছেন স্টোকস। ৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৩ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পেয়েছে ব্রাজিল। তাদের হয়ে সর্বোচ্চ ৪২ বলে অপরাজিত ২৭ রান করেছেন আভেরি। তাছাড়া ন্যাখিমেন্টো করেছেন ১৫ বলে ১০ রান।

তবে, এই ম্যাচ জিতলেও বিশ্বকাপ বাছাই পর্ব পার হতে পারছে না ব্রাজিল। তারা আসরে নিজেদের ৬ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৪টিতে হেরেছে। নিজেদের গ্রুপে তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করতে হচ্ছে দলটিকে। চার দলের গ্রুপে শীর্ষস্থান অধিকার করা দল যাবে গ্লোবাল কোয়ালিফায়ারে।

অন্যদিকে, ৬ ম্যাচ খেলে গ্রুপের চতুর্থ হয়েছে আর্জেন্টিনা। তাদেরও এই ম্যাচের মধ্যদিয়ে বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর