সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

দেশি নায়ক, পাকিস্তানি নায়িকা এবং ভিলেন ভারতীয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৭:৫৫

‘ফোর্স’ ছবির নায়ক হলেন দিদার। তিনি বাংলাদেশের। এতে নায়িকা থাকছেন পাকিস্তানের জারা আহমেদ। ইতোমধ্যে চুক্তিবদ্ধ করা হয়েছে নায়িকাকে। এক ভিডিওবার্তাও দিয়েছেন পাকিস্তানি মডেল জারা। বলেছেন, তিনি উচ্ছ্বসিত যে বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন।

পরিচালক জুয়েল জানান, ভারতীয় অভিনেতা রাহুল দেবকে সোমবার (১৭ মার্চ) চুক্তিবদ্ধ করেছেন। তিন দেশের শিল্পী নিয়ে এ ছবিটি নির্মিত হবে।

এর আগে নিরব, বুবলী ও রোশানকে নিয়ে চোখ ছবি বানিয়েছিলেন আসিফ ইকবাল জুয়েল। ‘ফোর্স’ হতে যাচ্ছে তার দ্বিতীয় ছবি।

তিনি বলেন, ‘১৫ এপ্রিল থেকে শুটিং শুরু হবে। টানা একমাস শুটিং হবে। শুটিং ও এডিটিং একসঙ্গে চলবে। বর্তমানে মিউজিকের কাজ চলছে। জারা আহমেদ ও রাহুল দেবকে ‘ফোর্স’-এর টিজার স্ক্রিপ্ট পাঠাই। তারা সবকিছু পছন্দ করেন। এটি পুরোপুরি অ্যাকশন বেইজ ছবি। তিন দেশের শিল্পীদের নিয়ে বড় আয়োজনে ফোর্স করতে যাচ্ছি। জানি কাজটি করা অনেক চ্যালেঞ্জের হবে। আমার বিশ্বাস এতে ফোর্স টিম সফল হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর