সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

বার্ন ইনস্টিটিউটের ১৫তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৫, ১১:৫০

রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫ তলা থেকে লাফিয়ে পড়ে পলাশ (৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালের দিকে এ ঘটনা ঘটে।

৬০১ নম্বর ওয়ার্ডে ছিলেন ওই রোগী।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নিহত পলাশ ইনহ্যালেশন বার্ন নিয়ে ৬০১-এইচডিইউতে ভর্তি ছিলেন। ওই রোগীর আগে থেকেই মানসিক সমস্যা ছিল। সকালের দিকে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজি করে বার্নের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা জানতে পারি ১৫ তলা থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করার কথাও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর