সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৭:৫৩

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২৪ মার্চ) এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এতে আরো জানানো হয়, পরে ওই দিন সকাল ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির সিনিয়র নেতারা ও সমর্থকরা। সেখান থেকে ফিরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর