সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ২১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৮:০৩

গাজায় ফের হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মেডিকেল সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে রাতভর হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে।

খবরে বলা হয়েছে, নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের পর নতুন করে এসব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার গাজায় নতুন করে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

মঙ্গলবারের একদিনের হামলায় গাজায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার থেকে ইসরায়েলি বাহিনীর শুরু হওয়া হামলায় রোববার পর্যন্ত ৬৭৩ জন নিহত হয়েছে। এনিয়ে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে এবং ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।

অন্যদিকে গাজার এক অংশ এখনই দখলে নেওয়ার হুমকি দিয়েছে দেশটি। এনিয়ে ইতোমধ্যে সেনাবাহিনীকে নির্দেশনাও দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এখনই এক অংশ দখলে করে নেবেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর