সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

‘মেসি থাকলে আরও দুই-তিন গোল হজম করত ব্রাজিল’

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫, ১২:৫০

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে চোটের কারণে ছিলেন না লিওনেল মেসি। এতে অবশ্য অসুবিধে হয়নি আর্জেন্টিনার।

বড় জয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব। তবে মেসি থাকলে ফলাফল আরও ভালো হতো বলে মনে করেন দলটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। তার মতে ব্রাজিল আরও দুই-তিন গোল হজম করতো।

গতকাল বাংলাদেশ সময় সকালে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। অথচ ম্যাচের আহে হুঙ্কার দিয়েছিলেন ব্রাজিলের রাফিনিয়া। বাকিদেরও কয়েজন বলেছিলেন দেখে নেবেন দলটিকে। কিন্তু মাঠে দেখা গেল উল্টোটা। ব্রাজিল লড়াই তো করতেই পারেনি ঠিকঠাক। বরং আর্জেন্টিনার একের পর এক আক্রমণ-গোলে কোণঠাসা ছিল।

মেসি ছাড়া ব্রাজিলের এই অবস্থা হলে মেসি থাকলে কি হতো? আর্জেন্টাইন এই অধিনায়ক অবশ্য ম্যাচে রাখতে পারেন আরও বড় অবদান। বাড়াতে পারতেন ব্যবধান। এমনটাই মনে করেন গোল পাওয়া আলভারেস। তিনি বলেন, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম।’

আলভারেসের সঙ্গে একমত রদ্রিগো দে পলও। তিনি বলেছেন, ‘আমাদের দলের সেরাটা সবসময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর