সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার উদ্যোগ নিয়েছে বলেই ঈদযাত্রা স্বস্তির

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ মার্চ ২০২৫, ১৩:৫৫

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই স্বস্তিতে ঈদযাত্রা হচ্ছে। আমরা চেষ্টা করছি মানুষ যেন ভালোভাবে যেতে পারে এবং ভালোভাবে আবার ফিরে আসতে পারে। 

শনিবার (২৯ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে। 

তিনি আরও বলেন, জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করলে কেউ নাশকতা করতে পারবে না।

ঈদে সবাই ছুটি ভোগ করলেও সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির কোনো সদস্য ছুটিতে যাচ্ছেন না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এজন্য তারা কাজ করছেন। 

তিনি বলেন, যারা ঢাকা থেকে যাচ্ছেন এবং যারা ঢাকায় থাকছেন, তাদের সবার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর