সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

অ্যাটর্নি জেনারেল

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১৭:২১

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকেই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই, দিল্লিতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে।

এসময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ।

দিনব্যাপী আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর