সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫, ১২:০৭

চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (৯ এপ্রিল) থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার (৮ এপ্রিল) হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানায় লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমটি।

তবে, বিকেলে মধ্যে মার্কিন পণ্যের ওপর থেকে ‍শুল্ক প্রত্যাহার করতে চীনকে আল্টিমেটাম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বেইজিং মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে হোয়াইট হাউস।

এর আগে, এক্স, ট্রুথ সোশ্যালসহ একাধিক যোগাযোগমাধ্যমে পোস্টে ট্রাম্প লেখেন, তেলের দাম কমেছে, সুদের হার কমেছে, খাদ্যের দাম কমেছে, কোনো মূল্যস্ফীতি নেই। যেসব দেশ আমাদের শোষণ করত, শুল্কের মাধ্যমে তাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অবহেলিত যুক্তরাষ্ট্র এখন সপ্তাহে বিলিয়ন বিলিয়ন ডলার আদায় করছে। 

এসব পোস্টে চীনকে ‘সবচেয়ে বড় শোষক’ বলে আখ্যা দিয়ে ট্রাম্প আরও লেখেন, সবচেয়ে বড় শোষক চীনের বাজার ভেঙে পড়ছে। তারা আমার সতর্কবার্তা উপেক্ষা করে, পাল্টা প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ অগ্রাহ্য করে আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে- যা তাদের আগের অবিশ্বাস্য উচ্চ শুল্কগুলোর ওপর বসানো হয়েছে! 

আরেক পোস্টে ট্রাম্প চীনকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই ৩৪ শতাংশ শুল্ক মঙ্গলবারের মধ্যে প্রত্যাহার না করলে পরদিন চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি।

এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প শুরুতে চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। এরপর রেসিপ্রোকাল শুল্কের আওতায় আরও ৩৪ শতাংশ শুল্ক বসানো হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর