সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ট্রাম্প

শি জিনপিং খুবই বুদ্ধিমান, আমাদের দারুণ একটি চুক্তি হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১২:৩১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক তিনি চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে আলোচনার কথা বিবেচনা করবেন।

বুধবার (৯ এপ্রিল) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ হবে সবচেয়ে লাভজনক বিনিয়োগ।

ট্রাম্প বলেন, শি জিনপিং খুবই বুদ্ধিমান। তিনি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন। আর শেষ পর্যন্ত আমাদের মধ্যে খুব ভালো একটি চুক্তি হবে।

চীনা প্রেসিডেন্টের প্রসঙ্গ ছেড়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের এমন সব অস্ত্র আছে, যেগুলোর কথা কেউ জানেই না। এরপর আবার শি জিনপিংয়ের প্রশংসায় ফেরেন।

তিনি বলেন, শি একজন দূরদর্শী নেতা, যিনি জানেন কোন মুহূর্তে কী পদক্ষেপ নিতে হয়। তার মধ্যে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। এক সময় আমাদের মধ্যে ফোনালাপ হবেই, আর তারপর শুরু হবে নতুন করে আলোচনার দৌড়।

এর আগে চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, চীনের পক্ষ থেকে বিশ্ববাজারের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর নতুন করে ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন। চীনের পাল্টা শুল্কের ঘোষণায় যুক্তরাষ্ট্র আরও দুই দফায় শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ পর্যন্ত নেয়। এবার ট্রাম্প তা ১২৫ শতাংশ করার ঘোষণা দিলেন।

চীন বাদে অন্যসব দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর