সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫, ১৪:৪৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এই জোটভুক্ত দেশ স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।

বৈঠকে এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব করেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যে প্রেক্ষাপটে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া বৈঠকে এনসিপির প্রস্তাবিত সংস্কারগুলো ও বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা তুলে ধরা হয়-বিশেষত জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনসহ সাবেক শাসনামলের অন্যান্য গুরুতর অপরাধগুলোর বিচার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর