সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

টেকনাফ মেরিন ড্রাইভের পাশে হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ বস্তু উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫, ১৫:০৭

কক্সবাজারে-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড -বোমা সদৃশ ১টি বস্তু পাওয়া দেখা গেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কোনকার পাড়া ওয়েভস পয়েন্ট লি: সংলগ্ন এলাকায় তা দেখেন স্থানীরা। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কোনকার পাড়া মেরিন ড্রাইভের পাশে ওয়েভস পয়েন্ট লি: সংলগ্ন পরিত্যক্ত অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ ১টি বস্তু দেখা গেছে এ রকম একটা সংবাদ আমাদের কাছে আসে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। এছাড়াও ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।সার্বিক বিষয়ে নজরদারী অব্যাহত আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর