সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সস্ত্রীক ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫, ১১:২৭

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী ঊষাকে নিয়ে আগামী সপ্তাহে ইতালি ও ভারত সফরে যাচ্ছেন। বুধবার (১৬ এপ্রিল) জেডি ভ্যান্সের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেডি ভ্যান্সের মুখপাত্র সিবিএস নিউজকে বলেছেন, ইতালিতে ইস্টারের আগের পবিত্র সপ্তাহ (হলি উইক) পালনের পর তারা ভারতে যাবেন। তার এই সফর শুরু হবে ১৮ এপ্রিল এবং শেষ হবে ২৪ এপ্রিল। ভ্যান্স তার তিন সন্তানকেও এই সফরে নিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি সফরকালে তারা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করবেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারত সফরকালে ভ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের শুল্কের খাঁড়া ঝুলছে ভারতের ওপরে। এমন পরিস্থিতির মধ্যে ভারত সফরে আসছেন জেডি ভান্স।

খবরে বলা হয়েছে, শুল্ক নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে সেটি ভান্সের সফরকালে মিটতে পারে কিনা তা নিয়ে জল্পনা চলছে। এই আবহে জেডি ভান্সের ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারত সফরকালে ভ্যান্স পরিবার জয়পুর এবং আগ্রাও পরিদর্শনে যাবেন। সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর