সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

হামজার দুর্দান্ত পারফরম্যান্সে শেফিল্ড ইউনাইটেডের জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৩:৩৭

কভেন্ট্রি সিটির বিপক্ষে সর্বশেষ ম্যাচে জয়ের পর দেখা পায় শেফিল্ড ইউনাইটেড। এরপর টানা তিন ম্যাচ হেরে যায় হামজার দল শেফিল্ড। যার কারণে শিরোপার কাছ থেকে অনেকটাই দূরে চলে যায় তারা। চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে খেলতে হলে কার্ডিফ সিটির বিপক্ষে জিততেই হতো হামজাদের। এই সমীকরণে কোনও ধরণের ভুল করেনি শেফিল্ড। এই ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড।   

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ঘরের মাঠ ব্রামল লেনে কার্ডিফ সিটির বিপক্ষে পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের হামজা চৌধুরী। এই ম্যাচে হলুদ কার্ড দেখলেও বাংলাদেশি তারকার জন্য দিনটি ছিল দারুণ। ম্যাচে ৪টি ক্লিয়ারেন্স ও ট্যাকেল করেছেন হামজা। ম্যাচে তার ১টি ব্লক শট ছিল আর পাস দিয়েছেন ৮২ শতাংশ।   

এদিকে দুই সপ্তাহ আগেও ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল শেফিল্ড। কিন্তু অক্সফোর্ড ইউনাইটেড, মিলওয়াল এবং প্লিমাউথের কাছে হেরে অনেকটা পিছিয়ে গিয়েছিল তারা। তবে কার্ডিফের বিপক্ষে আর পয়েন্ট হারায়নি শেফিল্ড এদিন পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে ।  

ঘরের মাঠে কার্ডিফকে শুরু থেকেই চেপে ধরে শেফিল্ড। পুরো ম্যাচে ১৫টি শট নেয় তারা। যার পাঁচটিই থাকে গোলমুখে। হামজাদের দল এগিয়ে যায় দলীয় ৩৩ মিনিটে। দলকে লিড এনে দেন গুস্তাভো হ্যামার। পরে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। এরপর ম্যাচের ৮৭ মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান ব্রেনটন দিয়াজ।  

এই জয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলে ৪৩ ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেফিল্ড। সমান ম্যাচ খেলে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। আর সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্নলি। চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে মোট তিনটি দল। শীর্ষ দুই দল যাবে সরাসরি আর বাকি চার দলের প্লে-অফ থেকে অন্য দল সুযোগ পাবে। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর