রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৩:০৯

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। এ সময় তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেছেন।

তিনি সোমবার (২১ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, পৃথিবীর যুদ্ধ-বিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় তারা অনন্য ভূমিকা রাখছেন।

আইজিপি বলেন, বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন। ভবিষ্যতেও তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এ ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আরও অধিক হারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ প্রেরণে প্রস্তুত রয়েছে।

আইজিপি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে আন্ডার সেক্রেটারি জেনারেলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ব্রুক শণ, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, অতিরিক্ত ডিআইজি (ইউএন অপারেশনস) মো. আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর