রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৩:৪৬

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সোমবার মারধরের ঘটনায় আজকের সংঘর্ষ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইটপাটকেল মারতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা চলছে। 

দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে রেষারেষি চলছে বলেও জানান তিনি।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ‘কথা-কাটাকাটির’ জেরে সায়েন্সল্যাব এলাকাতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

এরপর সোশ্যাল মিডিয়ার লেখালেখিকে কেন্দ্র করে গত ১৫ এপ্রিল দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর